প্রযুক্তি হোক শ্রমজীবী বান্ধব, নিরাপদ ও সমতার-আন্তর্জাতিক নারী দিবস ২০২৩

প্রযুক্তি হোক শ্রমজীবী বান্ধব, নিরাপদ ও সমতার-আন্তর্জাতিক নারী দিবস ২০২৩

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ০৯/০৩/২০২৩
x
প্রযুক্তি হোক শ্রমজীবী বান্ধব,

নিরাপদ ও সমতার

-কর্মজীবী নারী

কর্মজীবী নারী’র “কোভিড-১৯ পরবর্তী সময়ে শহুরে নারী শ্রমিকদের শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং তাদের অরক্ষিত অবস্থার ঝুঁকি কমাতে সামাজিক সুরক্ষা প্রক্রিয়ায় যুক্তকরণ” প্রকল্পের অধীনে আজ ০৯ মার্চ ২০২৩ তারিখ বৃহস্পতিবার বিকেল ৪.০০ টায় ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উদ্যাপন উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডস্থ ভাষানটেক এলাকায় মানববন্ধন, লাঠি খেলা ও পথ নাটকের আয়োজন করে।

কর্মজীবী নারী’র প্রকল্প সমন্বয়ক জারিন তাসনিমের সভাপতিত্বে¡ মানববন্ধনে বক্তব্য রাখেন ক্রিশ্চিয়ান এইডের প্রোগ্রাম ম্যানেজার নুজহাত জাবিন, কর্মজীবী নারী’র প্রকল্প কর্মকর্তা হুরমত আলী, জাতীয় শ্রমিক জোট- বাংলাদেশ এর ঢাকা মহানগর এর যুগ্ম আহবায়ক শেখ শাহানাজ, গৃহশ্রমিক প্রিয়া প্রমুখ। কর্মসূচি পরিচালনা করেন প্রকল্প সমন্বয়ক রিনা আমেনা।

বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “প্রযুক্তি হোক শ্রমজীবী বান্ধব, নিরাপদ ও সমতার” এই প্রতিপাদ্য নিয়ে কর্মজীবী নারী’র আজকের এই আয়োজন। আজ থেকে ১৬৫ বছর আগে আমেরিকার সূঁচ কারখানার নারীশ্রমিকেরা ১২ ঘন্টার কাজের বিরুদ্ধে, নি¤œ মজুরি এবং অমানবিক কাজের পরিবেশের প্রতিবাদে যে আন্দোলন শুরু করে তারই ধারবাহিকতায় নারীশ্রমিকের সংগ্রাম স্বীকৃতি পায় ৮ ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে। নারীর এই আন্দোলনের মূল্যায়ন যদি করি তাতে দেখা যায় নারী নিজেকে চিনতে শুরু করেছে এ কথা ঠিক, নারীর সচেতনতা বেড়েছে ঠিকই কিন্তু নারী তাঁর বৈষম্য, বঞ্চনা এখনও ঘুচাতে পারেনি।

ক্রিশ্চিয়ান এইডের প্রোগ্রাম ম্যানেজার নুজহাত জাবিন বলেন, কর্মক্ষেত্রে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠা করতে এখনও আরো অনেক কাজ করার বাকি আছে। আর সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। নারীর অধিকার বিষয়ে আপনারা নিজেরা জানবেন এবং অন্যদের জানাতে সাহায্য করবেন।

বক্তারা কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত নারীদের শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিতকরণ, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মক্ষেত্র ও সামাজিক সুরক্ষায় তাদের প্রবেশাধিকারের জোর দাবি জানান।

এই কর্মসূচি থেকে কর্মজীবী নারী’র দাবিসমূহ:

১. ডিজিটাল বাংলাদেশে উদ্ভাবিত প্রযুক্তিসমূহ হতে হবে শ্রমজীবী বান্ধব, নিরাপদ ও সমতাপূর্ণ;
২. কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত নারী শ্রমিকদের শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে;
৩. সামাজিক সুরক্ষা প্রক্রিয়ায় নারীর যুক্ততা নিশ্চিত করতে হবে;
৪. নারীর জন্য নির্যাতনমুক্ত ও নিরাপদ, পরিবার এবং কর্মক্ষেত্র গড়ে তুলতে হবে;
৫. নারী-পুরুষ সমান কাজে সমান মজুরি নিশ্চিত করতে হবে;
৬. নারীর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ করতে হবে;
৭. বৈষম্যহীনভাবে সকলক্ষেত্রে নিরাপদ, ঝুঁকিমুক্ত ও নারীবান্ধব, কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে;
৮. কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে আইন প্রণয়ন করতে হবে, আইএলও কনভেনশন- ১৯০ অনুসমর্থন করতে হবে;
৯. গৃহকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে;
১০. গৃহশ্রমিকের অধিকার রক্ষায় গৃহশ্রমিক সুরক্ষা ও কল্যাণ নীতিমালা ২০১৫ বাস্তবায়ন করতে হবে;

বার্তা প্রেরক,

আমেনা,
প্রকল্প সমন্বয়ক, কর্মজীবী নারী
যোগাযোগ: (০১৭২৬৫৪৩২৯৩)

বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাও | তেল-গ্যাস, বিদ্যুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশ ও মিছিল

বাজার সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাও | তেল-গ্যাস, বিদ্যুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সমাবেশ ও মিছিল

তেল–গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মজীবী নারী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে। আজ ৬ ফেব্রুয়ারি ২০২৩ সোমবার বিকালে মিরপুর-১ নাম্বার গোল চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল মিরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

কর্মজীবী নারী’র সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন: কর্মজীবী নারী’র অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা, সমন্বয়ক হাছিনা আক্তার, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক রাজীব আহমেদ, ঢাকা মহানগর এর যুগ্ম আহবায়ক শেখ শাহানাজ, শ্রমিক নেত্রী নারগিস আক্তার প্রমুখ। 

বক্তারা বলেন, দফায়–দফায় গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়ানো হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসহ পরিবহন ব্যয়, বাসাভাড়া, শিক্ষার খরচসহ নিত্যপণ্যের সবকিছুর দাম বেড়েছে। দুই বছর মেয়াদি মহামারিকাল পার হতে গিয়ে দেশের মানুষ সর্বস্ব হারিয়েছে। এত বড় মহামারি সংকট কাটিয়ে উঠতে মানুষ যখন সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে, তখন সরকার তাদের পাশে না দাঁড়িয়ে মানুষের ওপর আরও বেশি দ্রব্যমূল্যের বোঝা চাপিয়ে দিচ্ছে। যা আর সহ্য করা সম্ভব হচ্ছে না।

বক্তারা বলেন, গত ২ বছরে ভোজ্যতেলের দাম ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্যর এই ঊর্ধ্বগতি জনগণের জীবনে নাভিশ্বাস তুলেছে। সরকার লোকসানের দোহাই দিয়ে সব সময় জনগণের পকেট কাটছে। একদল অসৎ মানুষ দেশের অর্থ পাচার করে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে। দেশের সাধারণ মানুষের স্বার্থের কথা চিন্তা করে অবিলম্বে রেশনিংয়ের ব্যবস্থা চালু করতে হবে।

সরকারের দুর্বল বাজার মনিটরিংয়ের জন্য এমন বাজার সিন্ডিকেট বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। সংসদে জাতীয় বাজেট পেশকালে জ্বালানি তেল ও সারের দাম পর্যায়ক্রমে ও স্বল্প আকারে বাড়িয়ে সমন্বয় করার কথা বলেছেন অর্থমন্ত্রী। জ্বালানি তেলের সঙ্গে সরাসরি পরিবহন খরচ যুক্ত। তেলের দাম আরো বাড়লে এর প্রভাব অন্যান্য খাতেও পড়বে। প্রস্তাবিত বাজেটে জ্বালানি তেলে ভর্তুকিতে কোনো অর্থ বরাদ্দ প্রস্তাব করা হয়নি। অপরদিকে বিদ্যুৎ উৎপাদনে ক্যাপাসিটি চার্জের নামে সরকার বছরে হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েই চলছে যা জনগণের পকেট কাটার সামিল।

বক্তারা আরও বলেন, যথাযথ বাজার মনিটরিং হচ্ছে না। শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্ক নয়, সর্বস্তরের ভ্যাট কমিয়ে জনগণের বাঁচার ব্যবস্থা করতে হবে। তেল-গ্যাস-বিদ্যুৎ ও পণ্যের দাম জনগণের আয়ত্তের মধ্যে রাখার জোর আহ্বান জানান বক্তারা।

বার্তা প্রেরক
রাজীব আহমেদ
সমন্বয়ক (প্রোগ্রাম), কর্মজীবী নারী
০১৭৫০৩৭৭৯৩৯

 

News Link:

 

Pre-Press release & Invitation letter to the event on International Women’s Day 2023

Dear Concern,
Invitation to press_IWD-March 2, 2023 | Pre Press Release_IWD-March 2, 2023

Greetings from  Dushtha Shasthya Kendra (DSK) & Karmojibi Nari (KN) !

I’m pleased to inform you that KN in collaboration with DSK is going to organize a `mass gathering and cultural program’ on the occasion International Women’s day 2023. The schedule of the event is as follows-

Date: 02 March 2023, Thursday, 3:00pm
Venue: Rabindro Sorobor Manch, Dhanmodi, Dhaka

A numbers of distinguished guests, policy makers, celebrities, activists, NGO representatives’ media along with 500 domestic workers will participate the program.

Here is the attached Invitation letter and Pre-press release of the event. We are requesting you attend the program and please take it into your concern. We believe that your kind support will make the event successful and inspire domestic workers as well as the all participants.

With best regards
On behalf of  Dushtha Shasthya Kendra &  Karmojibi Nari