প্রেস বিজ্ঞপ্তি:“অ-প্রাতিষ্ঠানিক খাতের নারীশ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার সুনিশ্চিত করা” শীর্ষক লবি মিটিং

ব্যক্তিগত পরিচর্যা এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত নন-ক্লিনিক্যাল কর্মীদের ইস্যুটি সামনে তুলে এনেছে ‘নারীশ্রমিক কন্ঠ

নারীশ্রমিক কন্ঠ আজ ০৬ জুন, ২০২২ সকাল ১১:০০ ঘটিকায় “অ-প্রাতিষ্ঠানিক খাতের নারীশ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার সুনিশ্চিত করা” শীর্ষক লবি মিটিং-এর আয়োজন করে।

নারীশ্রমিক কণ্ঠে’র আহŸায়ক শিরীন আখতার, এমপি’র সভাপতিত্বে এবং কর্মজীবী নারী’র নির্বাহী পরিচালক রোকেয়া রফিক’র সঞ্চালনায় লবি মিটিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরোমা দত্ত এমপি, উম্মে কুলসুম স্মৃতি এমপি, সৈয়দা রুবিনা আক্তার এমপি, নাদিরা ইয়াছমিন জলি, এমপি। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ড. হামিদা হোসেন, আহবায়ক, শ্রমিক নিরাপত্তা ফোরাম (এসএনএফ), ড. সেলিনা আক্তার, অতিরিক্ত সচিব,শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, ড. মোছাম্মৎ মুসলিমা মুন, অতিরিক্ত পরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, একেএম নাসিম, এ্যডভোকেট, সুপ্রিম কোর্ট, রাজ্জেকুজজামান রতন, সভাপতি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, আরিফা এস আলম, কর্মসূচি সমন্বয়ক,এফইএস, সানজিদা সুলতানা, অতিরিক্ত নির্বাহী পরিচালক, কর্মজীবী নারী। সভায় ধারনাপত্রটি উপস্থাপন করেন ড. জাকির হোসেন, অধ্যাপক, আইবিএস, রাজশাহী বিশ^বিদ্যালয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফেলিক্স কোলবিজ, কান্ট্রি ডিরেক্টর, এফইএস, বাংলাদেশ।

আলোচকবৃন্দ বলেন, অপ্রাতিষ্ঠানিক ক্ষেত্রের পরিধি এখন আরও বিস্তৃত হচ্ছে। এই খাতের শ্রমিকেরা দেশের অর্থনীতিতে একটি বৃহৎ ভ‚মিকা রেখে চলেছে কিন্তু তারা অধিকার সম্পর্কিত সুবিধাগুলি থেকে বঞ্চিত। বিশেষ অতিথিদের বক্তব্যে সংসদসদস্যগণ বলে, কর্মজীবী নারী’কে ধন্যবাদ জানাই এই দুটি গুরুত্বপূর্ণ ইস্যুকে সামনে নিয়ে আসার জন্য। বিউটি পার্লার সেক্টরে নারীদের একটা বড়  কর্মসংস্থান তৈরি হচ্ছে। অন্যদিকে নন-ক্লিনিক্যাল স্বাস্থ্যকর্মীদের কাজেরও প্রসার হচ্ছে। এই জন্য এই খাতগুলির নারীশ্রমিকদের অধিকার বিষয়ক প্রচার বাড়াতে হবে। এই ইস্যুতে নীতি-নির্ধারক, মালিকপক্ষদের অংশগ্রহণ সম্পৃক্ত করতে হবে।

আলোচক প্যানেলের বক্তারা বলেন, গৃহকর্মীদের শ্রমের বিনিময় মূল্য খুব কম। তাদের জন্য একটি নির্দিষ্ট বেতন কাঠামো তৈরি করা অপরিহার্য। মালিকদের জন্য তাদের কর্মীদের অধিকার সম্পর্কে জানাতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সেলিনার আক্তার বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মীদের নিয়ে গবেষণার কাজ বাড়াতে হবে এবং তাদের অবস্থা ও অবস্থানের বিষয়টি সরকার-মালিকের গোচরে নিয়ে আসতে এবং তাদের শ্রমকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নিয়ম-বিধিতে অন্তর্ভুক্ত করতে হবে।

সভাপতির বক্তব্যে নারীশ্রমিক কণ্ঠে’র সমন্বয়ক শিরীন আখতার এমপি, বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতের ব্যক্তিগত পরিচর্যা এবং স্বাস্থ্যসেবায় নিয়োজিত নন-ক্লিনিক্যাল কর্মীদের ইস্যুটি নীতি-নির্ধারক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন আছে। যে মেয়েগুলি আমাদের সাজিয়ে তুলছে তাদেরকে কে সাজাবে, যারা আমাদের সুস্থ থাকার জন্য পরিচর্যা করছে তাদেরকে কে সুস্থ রাখবে ? তিনি বলেন, সংসদীয় অধিবেশনে এই বিষয়টি তুলে ধরতে হবে এবং এই অর্থ বছরের বাজেটে এই খাতগুলি অন্তর্ভুক্ত করতে হবে।

কর্মজীবী নারী নারীশ্রমিক কণ্ঠে’র প্লাটফর্মে ব্যক্তিগত পরিচর্যা ও স্বাস্থ্যসেবায় নিয়োজিত নন-ক্লিনিক্যাল কর্মীদের নিয়ে একটি গবেষণা করে ।
আজকে সেই গবেষণার সুপারিশে বলা হয় : কর্মসংস্থান বাড়াতে হবে, শোভন কাজ নিশ্চিত করতে হবে, কর্মীদেও প্রশিক্ষণ ও দক্ষতা বাড়াতে হবে, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

হাছিনা আক্তার
সমন্বয়ক
কর্মজীবী নারী,
যোগাযোগ: হাছিনা আক্তার (০১৭১২৪৭৯৫০১)
Click Here for PDF

প্রেস বিজ্ঞপ্তি: “অ-প্রাতিষ্ঠানিক খাতের নারীশ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার সুনিশ্চিত করা”

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ০৫/০৬/২০২২

বরাবর

বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/এসাইনমেন্ট অফিসার

মহোদয়

‘নারীশ্রমিক কন্ঠ’- এর পক্ষ থেকে শুভেচ্ছা!

‘নারীশ্রমিক কণ্ঠ’ নারীশ্রমিকদের ঐক্যবদ্ধ একটি প্লাটফর্ম। ‘কর্মজীবী নারী’ এর সচিবালয় হিসেবে কাজ করছে। ‘নারীশ্রমিক কণ্ঠ’ অপ্রাতিষ্ঠানিক খাতের নারীশ্রমিকদের অবদানকে তুলে ধরা এবং এই খাতের নারীশ্রমিকের অধিকার-মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে “অ-প্রাতিষ্ঠানিক খাতের নারীশ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার সুনিশ্চিত করা” শীর্ষক একটি লবি মিটিং-এর আয়োজন করেছে।

উক্ত লবি মিটিং আগামী ০৬ জুন, ২০২২ রোজ সোমবার, বেলা ১১:০০- দুপুর ১:০০ টা পর্যন্ত পার্লমেন্ট মেম্বারস ক্লাব সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। লবি মিটিং-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মুজিবুল হক, এমপি, সভাপতি, শ্রম ও কর্মসংস্থান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সভায় সভাপতিত্ব করবেন কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাতা সভাপতি ও নারীশ্রমিক কন্ঠে’র আহŸায়ক শিরীন আখতার, এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন গবেষক, সরকারি কর্মকর্তা, শ্রমিক নেতৃবৃন্দ, উন্নয়ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, নারীশ্রমিক কণ্ঠে’র নেতৃবৃন্দ ও নারীশ্রমিক বোনেরা।

অনুষ্ঠান :
লবি মিটিং

বিষয় : “অ-প্রাতিষ্ঠানিক খাতের নারীশ্রমিকদের সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার সুনিশ্চিত করা”

তারিখ ও সময় :
০৬ জুন ২০২২, সোমবার, বেলা ১১:০০ – দুপুর ০১:০০ টা পর্যন্ত।

অনুগ্রহপূর্বক উক্ত আয়োজনে আপনার বহুল প্রচারিত জাতীয় দৈনিক / দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল / বার্তা সংস্থার পক্ষ থেকে একজন প্রতিবেদক ও একজন চিত্র সাংবাদিক / ক্যামেরা ক্রু পাঠানোর অনুরোধ করছি।

আপনাদের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ।

ধন্যবাদ

হাছিনা আক্তার
সমন্বয়ক
কর্মজীবী নারী
যোগাযোগ: হাছিনা আক্তার (০১৭১২৪৭৯৫০১)

নারীর অগ্রযাত্রা এবং বাংলাদেশের টেকসই উন্নয়ন অব্যাহত রাখতে এ দেশ হতে জঙ্গী, সন্ত্রাসী এবং মৌলবাদী অপশক্তির শিকড় উৎপাটন করতে হবে।

-শিরীন আখতার এমপি | PDF File
আজ ১৩ মার্চ ২০২২ বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর, আন্তর্জাতিক নারী দিবস-২০২২ এবং কর্মজীবী নারীর ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নারীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও মাদক রুখতে এবং টেকসই আগামীর পথে এগিয়ে যাওয়ার লক্ষ্যে নারী ও নারীশ্রমিক শান্তি সমাবেশ ও পাঁচ হাজার নারী ও নারী শ্রমিকের মিছিল ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে শিরীন আখতার এমপি বলেন, এ বছর আমরা স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছি। গত ৮ মার্চ ছিলো আন্তর্জাতিক নারী দিবস। লৈঙ্গিক সমতার উদ্দেশ্যে প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এই দিনটি বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করা হয়। নারীদের প্রতি শ্রদ্ধা, তাদের কাজের স্বীকৃতি দানের পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদযাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী আমরা পালনকরি দিনটি। এ বছরের নারী দিবসে জাতিসংঘের স্লোগান ছিলো ‘নারীর সুস্বাস্থ্য ও জাগরণ’। নারীর প্রতি সবরকম বৈষম্য ও অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কাজে পুরুষের সমান অবদান রাখার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা আরও বেগবান হোক। “নারী-পুরুষের সমতা, টেকসই আগামীর মূল কথা” (Gender equality today for a sustainable tomorrow)—এই প্রতিপাদ্যে এ বছর আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়।

নারী-পুরুষের সমতা বলতে কি বুঝি তা তো আপনারা জানেন!

কিন্তু আপনারা কি জানেন টেকসই উন্নয়ন কি?

টেকসই উন্নয়ন হচ্ছে, আপনারা আজ যে এই সমাবেশে এসেছেন এজন¨ আপনাদের পরিবারের পুরুষদের সালাম জানাই। তারা আপনাদের আজ এই অনুষ্ঠানে আসতে দিয়েছেন। কোন বাঁধা দেয়নি। এটাই টেকসই উন্নয়ন। এই যে আজকের এই সমাবেশে হাজার হাজার নারী উপস্থিত হয়েছেন, আপনাদের পথে কেউ বাঁধা দিয়েছেন। দেয়নি। এটাই টেকসই উন্নয়ন। বাড়ী থেকে সমাবেশে এসেছেন, রাস্তা-ঘাট ভাঙ্গা পেয়েছেন, পাননি। ভাঙ্গা ব্রিজ পেয়েছেন? পাননি। এটাই টেকসই উন্নয়ন। সোলার বিদ্যুৎ পৌছেছে গ্রামে গ্রামে। শতভাগ বিদ্যুৎ পেয়েছেন ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম উপজেলার মানুষ। স্কুল, কলেজ, মাদ্রাসায় নতুন একাডেমিক ভবন নির্মান করেছি । মসজিদ, মন্দির ও কবরস্থানের সংস্কার কাজ করেছি। এগুলোই টেকসই উন্নয়ন।

কিন্তু এতসব উন্নয়নের পরেও আমাদের সমালোচনা করার মানুষের অভাব নেই। নারীর চলার পথে বাধা দেয়ার মানুষের অভাব নেই। তারা আসলে এ দেশের উন্নয়ন চায়না। তারা এ জাতীর শত্রু। তাই নারীর অগ্রযাত্রা এবং বাংলাদেশের টেকসউ উন্নয় অব্যাহত রাখতে এ দেশ হতে জঙ্গী, সন্ত্রাসী এবং মৌলবাদী অপশক্তির শিকড় উৎপাটন করতে হবে।

দেশ যখন জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হানিসার নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পৃথিবীতে উন্নয়নের রোল মডেল তৈরি করেছে। তখন দেশে আজ দ্রব্য মূল্যের উর্ধগতি। নিত্য পণ্য মানুষের ক্রয়সিমার বাহিরে। কিন্তু এ পরিস্থিতি একদিনে তৈরি হয়নি। আজকের এ পরিস্থিতি তৈরি করেছে সাম্প্রদায়িক অপশক্তি। যারা এ দেশের টেকশই উন্নয়ন মেনে নিতে পারেনা। জঙ্গী মদদ দাতা সাম্প্রদায়িক গোষ্ঠী, আগুন সন্ত্রাসী, যারা এ দেশকে আফগান বানাতে চায় তারা আজ বাজার সিন্ডিকেট তৈরি করেছে। জনগণকে এই সরকারের বিপক্ষে ক্ষেপিয়ে তোলার জন্য তেল, ডালসহ নিত্যপন্যের মূল্য বৃদ্ধির পায়তারা করছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, সেই সরকার এত সহজে তাদের এ ষড়যন্ত্র সফল হতে দিবে না।

নিত্যপণ্যের দাম বাড়ায় আমি নিন্দা জানাচ্ছি। আমি মনে করি—এটা বাজার সিন্ডিকেটের কারসাজি। বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব। এটা নিয়ন্ত্রণযোগ্য। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার ভেতরে রাখা সম্ভব। সেইসঙ্গে বলতে চাচ্ছি, সামনে রোজাকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিত্যপণ্য আমদানি হয়ে গেছে। সুতরাং, সে নিত্যপণ্যের দাম বাড়ানোর কোনো যুক্তি নেই।

তাই সরকারের কর্তা-ব্যক্তিদের প্রতি আমার উদাত্ব আহবান, দায়িত্বজ্ঞানহীন উক্তি বন্ধ করুন। দায়িত্ব নিন, দুর্নীতির সিন্ডিকেটকে ধ্বংস করার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করুন। মনে রাখবেন, ‘গণতন্ত্রের বাগান থেকে রাজাকারদের এবং অর্থনীতির ঘর থেকে দুর্নীতিবাজদের বিতাড়িত করার মধ্য দিয়ে বাংলাদেশে রাজনৈতিক শান্তি আসবে। যারা নির্বাচনের কথা বাদ দিয়ে সরকার উৎখাতের প্রস্তাব দিচ্ছে, তারা ছদ্মবেশে ভূতের সরকার, অস্বাভাবিক সরকার ও চক্রান্তের সরকার ক্ষমতায় আনার পাঁয়তারা করছে।’

রবিবার (১৩ মার্চ) বিকাল ৩ টায় ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় নারী ও নারীশ্রমিক শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চেীধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের, কর্মজীবী নারী’র সাধারণ সম্পাদক শারমিন কবীর, নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) সানজিদা সুলতানা প্রমুখ।
সমাবেশের শুরুতে প্বিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। দিয়ে শূরু হয় সমাবেশের কর্মসূচী। জাতীয় সঙ্গীত গেয়ে সমাবেশের সূচনা করা হয়। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে সমাবেশ স্থলে বাংলাদেশের মানচিত্র স্থাপন করা হয়। অতিথিবৃন্দ ওই মানচিত্র গোলাপ ফুল দিয়ে ভরাট করেন। এরপর মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্ববোধক গান ও নাচ পরিবেশন করা হয়।

সমাবেশ শেষে পাঁচ হাজার নারী ও নারী শ্রমিকের এক বিশাল বর্নাঢ্য মিছিল বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন শিরীন আখতার এমপি। বর্নাঢ্য মিছিলটি ছাগলনাইয়া উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাইলট হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়।

দেশে উন্নয়নের সঙ্গে বাড়ছে নিত্যপণ্যের দাম

ফেনী: ফেনী-১ আসনের সদস্য সদস্য (জাসদ, ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, ‘দেশের উন্নয়ন যেমন বাড়ছে তেমনি হু-হু করে বাড়ছে নিত্যপণ্যের দামও। ’

‘যারা এ দেশের টেকশই উন্নয়ন মেনে নিতে পারে না, জঙ্গিবাদের মদদদাতা, যারা এ দেশকে আফগান বানাতে চায় তারা আজ বাজার সিন্ডিকেট তৈরি করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়েছেন।
রোববার (১৩ মার্চ) বিকেলে ফেনীর ছাগলনাইয়া শহীদ মিনার প্রাঙ্গণে কর্মজীবী নারীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারী শ্রমিক শান্তি সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণকে এই সরকারের বিপক্ষে ক্ষেপিয়ে তোলার জন্য তেল, ডালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির পাঁয়তারা করছে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, সেই সরকার এত সহজে তাদের এ ষড়যন্ত্র সফল হতে দেবে না।

এমপি শিরীন আখতার বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন উপলক্ষে নারীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাম্প্রদায়িকতা, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিয়ে, মাদক রুখতে এবং টেকসই আগামীর পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য নারী ও নারীশ্রমিক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মজীবী নারী এ লক্ষ্যে সারা দেশব্যাপী কাজ করছে।

‘কর্মজীবী নারী’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতারের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া সুলতানা, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা, কর্মজীবী নারীর সাধারণ সম্পাদক শারমীন কবির, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা, ছাগলনাইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
News Link: banglanews24.com