বাংলাদেশে অপ্রাতিষ্ঠানিক শ্রমখাতের শ্রমিকদের চিত্রায়ন:
ঝুঁকি, সুযোগ ও নীতিগত দিক-নির্দেশনা
বাংলাদেশের শ্রম খাতে কর্মসংস্থান ও জীবিকার একটি বড় অংশ জুড়ে রয়েছে অপ্রাতিষ্ঠানিক শ্রম খাত, যেখানে নানান শিল্প ও সেবায় লক্ষ লক্ষ শ্রমিক যুক্ত রয়েছেন। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এই শ্রমিকেরা অপ্রাতিষ্ঠানিক, আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর বাইরে কাজ করেন। ফলে তাদের অধিকার, সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তায় প্রবেশাধিকার সীমিত থাকে। এই ঘাটতিকে উপলব্ধি করে কর্মজীবী নারী (কঘ), ফ্রেডরিক-এবার্ট-স্টিফটুং (ঋঊঝ)-এর সহায়তায় ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত অধুনা বাংলাদেশ লিমিটেড এ গবেষণাটি সম্পাদন করেন। Policy Brief Book | PDF
