Jul 10, 2023 | Press Release
প্রেস রিলিজ
তারিখ: ১০ জুলাই ২০২৩
গৃহকর্মী তামান্না হত্যার প্রতিবাদে সুনীতি প্রকল্প (কর্মজীবী নারী, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র, হ্যালোটাস্ক, ইউসেপ বাংলাদেশ, অক্সফাম ইন বাংলাদেশ, গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা) ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক এর মানববন্ধন
তামান্না হত্যার দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হোক এবং অতি দ্রুত গৃহশ্রমিকদের নীতিমালা আইনে পরিনত করা হোক
- – আবুল হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক, গৃহকর্মী অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক
গৃহশ্রমিক তামান্না হত্যার প্রতিবাদে আজ ১০ জুলাই ২০২৩, সকাল ১০টায় পুরান ঢাকার জনসন রোডে অবস্থিত জজ কোর্টের সামনে সুনীতি প্রকল্প ও গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের উদ্যোগে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। গৃহশ্রমিক তামান্না যেন সুবিচার পায়, বিচার প্রক্রিয়া যেন দ্রুত সম্পন্ন হয় এবং এটা যেন একটি দৃষ্টান্তমূলক বিচার হয় তার দাবিতে অনুষ্ঠিত এই মানববন্ধনে কর্মজীবী নারীর সদস্য বেলাল হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়াওর্ক এর ভারপ্রাপ্ত সম্পাদক, আবুল হোসেন। সংহতি বক্তব্য রাখেন কর্মজীবী নারীর সদস্য হুরমত আলাী, এডভোকেট মাসুদ খান খোকন, জোবাইদা পারভীন, সাধারণ সম্পাদক, মহিলা আইনজীবী সমিতি, জাতীয় শ্রমিকজোটের নেতা হেনা চৌধুরী ও শেখ শাহানাজ, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের সদস্য মোস্তফা। ৩২ জন অংশগ্রহণকারির উপস্থিতিতে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন কর্মজীবী নারী, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র, গৃহশ্রমিক অধিকার রক্ষা নেটওয়ার্ক, নারীমুক্তি, বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি এর প্রতিনিধিগণ। আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ, বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস এবং গৃহকর্মী এ্যাসোসিয়েশন নেটওয়ার্ক এর নেতৃবৃন্দসহ পথচারি, ব্যবসায়িওএলাকাবাসি।
তামান্না হত্যার অভিযুক্তকারিকে যদিও আইনের আওতায় আনা হয়েছে কিন্তু সে ইতোমধ্যে জামিনে ছাড়াও পেয়েছে। আজ ১০ জুলাই ২০২৩, সকাল ১০টায় তাকে কোর্টে শুনানির জন্য তলব করা হয়েছে বলে জানা গেছে। তামান্না হত্যার প্রতিবাদের প্রতিক্রিয়ার ধারাবাহিকতায় আজ ১০ জুলাই ২০২৩, সকাল ১০টায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা সংহতি জ্ঞাপন করে–
আবুল হোসেন, ভারপ্রাপ্ত সম্পাদক, গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্ক তার বক্তব্যে বলেন, গৃহকর্মী তামান্না হত্যার খবরটি পত্রপত্রিকায়া ব্যপক ভাবে প্রকাশিত হয়েছে।তামান্না হত্যা জানান দিয়ে গেছেযেগৃহকর্মীদেরজন্যআইনপ্রনয়ণকরাকতটাজরুরী।এইমানববন্ধনেরমাধ্যমেতিনিসরকারকেঅতিদ্রুতগৃহশ্রমিকদেরনীতিমালাআইনেপরিনতকরারআহবানজানান।
হুরমত আলী, সমন্বয়ক, কর্মজীবী নারীর পক্ষ থেকে গৃহশ্রমিক তামান্না যেন সুবিচার পায়, বিচারপ্রক্রিয়াযেনদ্রুতসম্পন্নহয়এবংএটাযেনএকটিদৃষ্টান্তমূলকবিচারহয়তাদাবিকরেন।
জাতীয় শ্রমিক জোট এর নেতা শেখ শাহানাজ বলেন, তামান্নাহত্যারসুষ্ঠবিচারনাহলেদুর্বারআন্দোলনগড়েতুলবেগৃহশ্রমিকেরা।প্রয়োজনেদেশেরসকলগৃহশ্রমিকেরাকাজবন্ধকরেআন্দোলনেনামবে।তিনিসরকারকেগৃহশ্রমিকনীতিমালাকেঅতিদ্রুতআইনপাশকরারআহবানকরেছেন।
জাতীয়শ্রমিকজোটেরনেতাহেনাচৌধুরীফাঁসিরকাষ্ঠেঝুলিয়েহত্যাকারিরশাস্তিরদাবিজানিয়েএইঘটনাকেদৃষ্টান্তহিসেবেউপস্থাপনকরেনজিরসৃষ্টিকরারআহবানজানানযেনএইরকমঘটনাআরকখনোনাহয়।
আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন যে, মিরপুররে রূপনগর এলাকার একবাসা থেকেতামান্নানামেরএকগৃহকর্মীকেভবনের৯তলাথেকেধাক্কাদিয়েফেলেদিয়েহত্যাচেষ্টারঘটনাঘটে।ঘটনাটিঘটেগত২৩জুনশুক্রবারআনুমানিকসকাল৭টারদিকে।গুরুতরআহতঅবস্থায়তাকেঢাকামেডিকেলকলেজহাসপাতালেভর্তিকরাহয়।টানা৭দিনমৃত্যুরসাথেপাঞ্জালড়েতামান্নাগত১জুলাই২০২৩ঢাকামেডিকেলকলেজহাসপাতালেচিকিৎসাধীনঅবস্থায়মৃত্যুবরণকরেন।ঢাকামেডিকেলকলেজেময়নাতদন্তশেষেতামান্নারপরিবারতারমরদেহময়মনসিংহেতারাগঞ্জগ্রামেনিজএলাকায়নিয়েযান।
উল্লেখ্য যে, গৃহকর্মী তামান্নাকে হত্যাচেষ্টার প্রতিবাদে কর্মজীবী নারী তাৎক্ষনিক প্রতিক্রিয়া হিসেবে গত ২৬ জুন ২০২৩ দুয়ারিপাড়া মোড়, রূপনগর, মিরপুর এ একটি মানববন্ধন সম্পন্ন করে। গৃহশ্রমিক তামান্নার হত্যার প্রতিবাদে এবং এই ঘটনার যেন দৃষ্টান্তমূলক বিচার হয় তার দাবিতে কর্মজীবী নারী ও দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) অক্সফাম ইন বাংলাদেশ ও গেøাবাল এ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে চলমান সুনীতি প্রকল্পের আওতায় গত ৬ই জুলাই ২০২৩ সকাল ১১টায় ঢাকার চারটি এলাকায় মিরপুর, মোহাম্মদপুর, বাড্ডা ও খিলগাঁও অঞ্চলে চারটি মানববন্ধন সম্পন্ন করেছে।
মানববন্ধন থেকে উঠে আসা দাবিসমূহ
১. তামান্না হত্যার বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হোক
২. তামান্না হত্যাকারিকে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক
৩. তামান্না হত্যার অভিযুক্তকারির জামিন না মঞ্জুর করা হোক
৪. গৃহশ্রমিক সুরক্ষা ও কল্যাণ নীতিমালা অতি দ্রুত আইনে পরিণত করার ব্যবস্থা নেয়া হোক
বার্তা প্রেরক
ফারহানা আফরিন তিথি
প্রকল্প সমন্বয়ক
কর্মজীবী নারী
যোগাযোগ: 01812868282

Jun 14, 2023 | Press Release
I am pleased to inform you that in a joint initiative of Karmojibi Nari and Democracywatch is going to organize an event “Domestic Workers Assemblage and Cultural Event” to observe “International Domestic Workers’ Day 2023” on 15th of June 2023 at Central Shaheed Minar in Dhaka from 4:00PM-7:00PM.
Click Here for Details PDF
Apr 30, 2023 | Press Release
Press Release on May Day-2023 celebration , organized by NariSramik Kantha | PDF
Apr 13, 2023 | Press Release
তারিখ: ১৩/০৪/২০২৩
বাংলাদেশের জনস্বাস্থ্য আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা, মুক্তিযোদ্ধা এবং গণস্বাস্থ্য কেন্দ্রে’র প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী’র প্রয়াণে ‘কর্মজীবী নারী’ সংগঠন শোক প্রকাশ করে। সংগঠনের নেতৃবৃন্দ এই শোকবার্তায় বলেন; ডা. জাফরুল্লাহ চৌধুরী’র মৃত্যুতে আমরা একজন মহান দেশপ্রেমিককে হারালাম। দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে তাঁর অবদান অনস্বীকার্য। গণস্বাস্থ্য প্রতিষ্ঠার মাধ্যমে খেটে-খাওয়া সাধারণ মানুষের চিকিৎসা সেবায় যে অবদান রেখেছেন তা ভুলবার নয়। বাংলাদেশে জনস্বাস্থ্য আন্দোলনের পুরোধা ডা. জাফরুল্লাহ চৌধুরী ‘গরীবের ডাক্তার’ নামে সাধারণ জনগণের কাছে অধিক জনপ্রিয় ছিলেন। সাধারণ মানুষের অধিকার নিশ্চিতকরণে তাঁর মত ত্যাগী, মহান দেশপ্রেমিককের শূণ্যতা পূরণ হবার নয়। নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর কার্যক্রমের মধ্য দিয়েই তিনি সাধারণ জনগণের মাঝে চিরদিন বেঁচে থাকবেন।
কর্মজীবী নারী’র পক্ষে শোক প্রকাশ করেন প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার এমপি, সভাপতি দিলনাশিঁ মোহসেন, সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল ও শাহিন আক্তার পারভিন, সাধারণ সম্পাদক শারমীন কবীর, নির্বাহী পরিচালক রোকেয়া রফিকন এবং অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা।
বার্তা প্রেরক
হাছিনা আক্তার
সমন্বয়ক ( এইচ আর এন্ড এডমিন)
কর্মজীবী নারী | PDF
মোবাঃ ০১৭১২ ৪৭৯ ৫০১
Aug 25, 2022 | Press Release
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৫/০৮/২০২২&
চা শ্রমিকদের মর্যাদা ও চলমান মজুরী আদায়ের লড়াইয়ে সংহতি
অবিলম্বে চা শ্রমিকদের মজুরী বৃদ্ধির ন্যায্য দাবী মেনে নাও
২০১৯ সালে গঠিত চা শ্রমিকদের জন্য গঠিত নূন্যতম মজুরী বোর্ড কার্যকর কর
আজ ২৫ আগস্ট ২০২২ বেলা চার ঘটিকায় মিরপুর-১ সনি সিনেমা হল চত্বরে ‘কর্মজীবী নারী’ চা শ্রমিকদের মর্যাদা ও চলমান মজুরী আদায়ের লড়াইয়ে সংহতি জানিয়ে এক সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করে। কর্মজীবী নারী’র সমন্বয়ক হাসিনা আক্তার এর সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও কর্মজীবী নারী’র সমন্বয়ক রাজীব আহমেদ, কাজী গুলশান আরা, দেওয়ান আব্দুস সাফি, ফারহানা আফরিন, শাহিদা আক্তার, হুরমত আলী, প্রশিক্ষণ কর্মকর্তা আল জাহিদ, রুনা লায়লা, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর মিরপুর আঞ্চলিক কমিটির সভাপতি, শ্রমিক নেত্রী রাবেয়া আক্তার, ঢাকা মহানগরের যুগ্ম আহবায়ক শেখ শাহানাজ, দারুস সালাম থানা কমিটির সাধারণ সম্পাদক নারগিস আক্তার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কর্মজীবী নারী মনে করে ৯ আগষ্ট ২০২২ থেকে চলমান এই চা শ্রমিকদের মজুরী বৃদ্ধির আন্দোলন অত্যন্ত যৌক্তিক। কারণ, বিদ্যমান যে বেতন কাঠামো ও প্রাপ্য সুবিধাদি একজন চা শ্রমিক পেয়ে থাকেন তা দিযে বর্তমান বাজার মূল্যে নূন্যতম মানবিক জীবনযাপন করা প্রায় অসম্ভব। কেননা একজন চা শ্রমিক দিনে ২৪ কেজি চা পাতা তুলতে পারলেই তবে পেয়ে থাকেন ১২০ টাকা যা বেশির ভাগ শ্রমিকের পক্ষে তোলা সম্ভব হয় না। ফলে একজন শ্রমিক দৈনিক ১২০ টাকা মজুরীও পান না।
বক্তারা আরও বলেন, শ্রম আইন-২০০৬ এর ৩২ নং ধারা অনুযায়ী কেউ যদি তার কাজ থেকে ছাঁটাই হন তাহলে সে তার ‘লেবার লাইন’ থেকেও বের হয়ে যেতে বাধ্য থাকেন। অথচ একজন চা শ্রমিক যে বেতন ভাতা পেয়ে থাকেন তা থেকে টাকা জমিয়ে অন্যত্র জমি ক্রয় করে বসবাস করা অসম্ভব। ফলে সে বাধ্য হয় যে কোনোভাবেই হোক না কেনো চা কলোনীতে থাকতে এবং শ্রম বিক্রি করতে। অপরদিকে শত বছর যাবৎ যে ভ‚মিতে চা শ্রমিকরা বংশ পরম্পরায় বসবাস করে আসছে সেই জমির মালিকানাও কিন্তু চা শ্রমিকরা পাননি। অথচ তারা এখন এই স্বাধীন দেশের একজন নাগরিক হিসেবে স্বীকৃত। তবুও একদিকে ভ‚মি মালিকানাহীন পরিস্থিতি, অপরদিকে অপর্যাপ্ত মজুরী! সবমিলিয়ে একজন চা শ্রমিক এখানে প্রায় বাধ্য হয়েই তার শ্রম দিয়ে চলেছে। ফলে এই ব্যবস্থার মানবিক রুপান্তর এখন সময়ের দাবী।
উক্ত সমাবেশ থেকে কর্মজীবী নারী নিম্নোক্ত দাবির বাস্তবায়নের আহ্বায়ন করছে:
- বাজার মূল্যের সাথে সামঞ্জস্য রেখে চা শ্রমিকদের ন্যয্য মজুরী নির্ধারণ কর;
- ২০১৯ সালে গঠিত চা শ্রমিকদের জন্য নূন্যতম মজুরী বোর্ড কার্যকর কর, অবিলম্বে রিপোর্ট প্রকাশ কর;
- চা শ্রমিকদের মর্যাদাপূর্ণ জীবন ব্যবস্থা নিশ্চিত করো, পেশা নির্ধারণের স্বাধীনতা নিশ্চিতকরণে বাস্তবতা তৈরী কর;
- চা বাগানে মালিক/ম্যানেজার-শ্রমিক এর মধ্যে বিরাজমান উপনিবেশিক সংস্কৃতি নির্মূল কর;
- চা শ্রমিকদের মজুরী প্রশ্নে মালিক পক্ষের বিভ্রান্তিকর তথ্য রুখে দাও।
বার্তা প্রেরক
রাবিতা ইসলাম
প্রকল্প সসমন্বয়ক, কর্মজীবী নারী
মোবাইল: ০১৯৩৭০৩৮৭০০
——————-কর্মজীবী নারী, রিজেন্ট পর্বতা গ্র্যান্ড, সূচনা, বাড়ি-১৫৯/এ, এপার্টমেন্ট- ১০২ এবং ১০৪, সেনপাড়া, পর্বতা, মিরপুর, ঢাকা; মোবাইল: ০১৭৫০৩৭৭৯৩৯———————-
Aug 24, 2022 | Press Release
প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২৪/০৮/২০২২বরাবর
বার্তা সম্পাদক/ প্রধান প্রতিবেদক/ এসাইনমেন্ট অফিসার
জনাব
কর্মজীবী নারী’র পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা!
সকল শ্রেণি-পেশা নির্বিশেষে নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ‘কর্মজীবী নারী’ তার প্রতিষ্ঠালগ্ন ১৯৯১ সাল থেকেই নারী ও নারীশ্রমিকের ক্ষমতায়নের প্রচেষ্টার মধ্য দিয়ে নারীর মর্যাদা বৃদ্ধি এবং জাতীয় অগ্রগতিতে নারীর অবদান রাখার বিষয়ে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে। নারীশ্রমিকের ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধির পাশাপাশি কর্মজীবী নারী দীর্ঘ দিন ধরে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা, সকল ধরনের শোষন, বৈষম্য, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ও প্রতিবাদ করে আসছে।
এরই ধারাবাহিকতায় আগামীকাল ২৫ আগস্ট ২০২২ বুধবার, বিকাল ০৪.০০ টায় মিরপুর ১-এর সনি সিনেমা হল চত্বরে চা-শ্রমিকদের মর্যাদা ও মজুরী আদায়ের লড়াইয়ে সংহতি জানিয়ে সমাবেশের আয়োজন করতে যাচ্ছে। উক্ত আয়োজনে উপস্থিত থাকবেন, নারী ও নারীশ্রমিক নেত্রীবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকগণ এবং কর্মজীবী নারী’র নেতৃবৃন্দ।
অনুষ্ঠান : সংহতি সমাবেশ
বিষয় : “চা-শ্রমিকদের মর্যাদা ও মজুরী আদায়ের লড়াইয়ে সংহতি”
তারিখ, স্থান ও সময় : ২৫ আগস্ট ২০২২, বৃহস্পতিবার, বিকাল ০৪ : ০০ টা থেকে বিকাল ০৫ : ০০ টা পর্যন্ত ; সনি সিনেমা হল চত্বর, মিরপুর-১, ঢাকা।
অনুগ্রহপূর্বক উক্ত আয়োজনে আপনার বহুল প্রচারিত জাতীয় দৈনিক / দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল / বার্তা সংস্থার পক্ষ থেকে একজন প্রতিবেদক ও একজন চিত্র সাংবাদিক / ক্যামেরা ক্রু পাঠানোর অনুরোধ করছি।
বার্তা প্রেরক

হাসিনা আক্তার
সমন্বয়ক, কর্মজীবী নারী
মোবাইল: ০১৭১২৪৭৯৫০১