May 1, 2024 | Newspaper Clip
কর্মক্ষেত্রে নারীরা এখনো সমমজুরি ও কর্তৃত্ব তৈরি করতে পারেনি বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্তিক দলের (জাসদ) একাংশের সাধারণ সম্পাদক শ্রমিক নেত্রী শিরীন আখতার। তিনি বলেন, ‘আমাদের সবাইকে মনে-প্রাণে বিশ্বাস করতে হবে, “শ্রম কখনো সস্তা নয়, শ্রমিক দয়ার পাত্র নয়।” আমরা নারীরা এখনো কর্মক্ষেত্রে সমমজুরি, সমমর্যাদা ও কর্তৃত্ব তৈরি করতে পারিনি। এজন্য আমাদের এখনো বহুদূর যেতে হবে। নারীশ্রমিকদের অর্থনৈতিক ক্ষমতায়নে, তাদের কর্মের ধারাবাহিকতা রক্ষায় কর্মক্ষেত্রে মানসম্মত শিশু দিবাযত্ন কেন্দ্র (ডে কেয়ার সেন্টার) প্রতিষ্ঠা করতে হবে।’
বুধবার (১ মে) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক শ্রমিক সমাবেশ এসব কথা বলেন সাবেক সংসদ সদস্য ও বেসরকারি উন্নয়ন সংগঠন (এনজিও) কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার। মহান মে দিবস ও কর্মজীবী নারীর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি প্রধান অতিথি ছিলেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য লাল পতাকা মিছিল প্রেসক্লাব থেকে পল্টটন মোড় প্রদক্ষিণ করেন। ‘সকল ক্ষেত্রে অধিকার মর্যাদায়, নারী থাকবে পৃথিবীর বৃহৎ আঙ্গিন’ স্লোগানে আয়োজিত কর্মসূচির প্রতিপাদ্য ছিল ‘সব শ্রমিকের জন্য সামাজিক ন্যায়বিচার ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত কর।’
কর্মজীবী নারীর সহ-সভাপতি উম্মে হাসান ঝলমলের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন অতিরিক্ত নির্বাহী পরিচালন সানজিদা সুলতানা। সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ এশিয়াভিত্তিক নারীবাদী সংগঠন এশিয়া প্যাসিফিক ফোরাম অন উইমেন, ল অ্যান্ড ডেভেলপমেন্টের (এপিডব্লিউএলডি) ভারত, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়শিয়া, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরসহ আটটি দেশের প্রতিনিধি।
আরো বক্তব্য দেন কর্মজীবী নারীর সহ-সভাপতি ও ট্রেড ইউনিয়ন নেত্রী শাহীন আক্তার পারভীন, শ্রমিক নেত্রী রাবেয়া আক্তার, শেখ শাহনাজ, নার্গিস আক্তার, জাকিয়া সুলতানাসহ অন্যরা।
এপিডব্লিউএলডির প্রোগ্রাম অফিসার অ্যান্ডি কিপ্টা ও ইন্দোনেশিয়ান ট্রেড ইউনিয়ন নেতা এমিলিয়া ইয়ান্তি শ্রমিক সমাবেশে কর্মজীবী নারী উত্থাপিত দাবিগুলোর প্রতি সংহতি প্রকাশ করেন। বৈষম্য দূর করে নারী শ্রমিকের জন্য সামাজিক ন্যয়বিচার ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন তারা।
মিরপুর অঞ্চলের গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা আঞ্চলিক ফোরামের নেত্রী জাকিয়া সুলতানা গৃহশ্রমিকদের কাজের কর্মঘণ্টা নির্দিষ্ট এবং মাতৃত্বকালীন ছুটি শ্রম আইনে অর্ন্তভুক্ত করার দাবি জানান।
সভাপতিরর বক্তব্যে উম্মে হাসান ঝলমল বলেন, কর্মক্ষেত্রে নারী শ্রমিকেরা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হয়ে থাকেন। এ সব বৈষম্য দূর করতে আইনের সঠিক প্রয়োগ করতে হবে। যেখানে শ্রমিকের ন্যায্য অধিকার নিয়ে কার্পণ্য করা হবে, সেখানেই সংগঠিত হয়ে অধিকার আদায় করতে হবে।
কর্মজীবী নারীর প্রোগ্রাম সমন্বয়ক রাজীব আহমেদ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
News Link: priyobanglanews24
Apr 30, 2024 | Press Release
বরাবর,
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/এসাইনমেন্ট অফিসার
জনাব
মহান মে দিবস-২০২৪ ও কর্মজীবী নারী’র ৩৩ বছরের শুভেচ্ছা!
কর্মজীবী নারী একটি বেসরকারি উন্নয়ন সংগঠন হিসেবে ১ মে ১৯৯১ সাল থেকে কাজ করছে। এই সংগঠনের লক্ষ্য হচ্ছে নারী ও পুরুষের সমতা আনয়ন, নারী ও নারীশ্রমিকের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নয়নের মূল ধারায় তাদের সম্পৃক্ত করা। প্রথম থেকেই “কর্মজীবী নারী” আইএলও কনভেনশন ও দেশে প্রচলিত শ্রমআইনসহ অন্যান্য আইন অনুযায়ী নারী ও নারী শ্রমিকের অধিকার আদায়ের জন্য কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় কর্মজীবী নারী আগামী ১ মে, ২০২৪ সকাল ৮.৩০ মিনিটে মহান মে দিবস-২০২৪ ও ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে ‘সকল ক্ষেত্রে অধিকার মর্যাদায়, নারী থাকবে পৃথিবীর বৃহৎ আঙ্গিনায়’ এই শ্লোগানকে সামনে রেখে এবং “সকল শ্রমিকের জন্য সামাজিক ন্যায়বিচার ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত কর” এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় প্রেসক্লাব চত্বরে শ্রমিক সমাবেশ ও মিছিল এর আয়োজন করেছে।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করবেন কর্মজীবী নারী’র সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন কর্মজীবী নারী’র প্রতিষ্ঠাতা সভাপতি শিরীন আখতার। সমাবেশে আরো বক্তব্য রাখবেন বিলস এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, কর্মজীবী নারী’র অতিরিক্ত নির্বাহী পরিচালক সানজিদা সুলতানা, স্কপ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধি।
অনুষ্ঠান : শ্রমিক সমাবেশ ও মিছিল
বিষয় : সকল শ্রমিকের জন্য সামাজিক ন্যায়বিচার ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত কর
তারিখ, সময় ও স্থান: ১ মে ২০২৪, জাতীয় প্রেসক্লাব, ঢাকা। সময়: সকাল ৮.৩০ মিনিট
অনুগ্রহপূর্বক উক্ত আয়োজনে আপনার বহুল প্রচারিত জাতীয় দৈনিক / দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল / বার্তা সংস্থার পক্ষ থেকে একজন প্রতিবেদক ও একজন চিত্র সাংবাদিক / ক্যামেরা ক্রু পাঠানোর অনুরোধ করছি।
বার্তা প্রেরক
রাজীব আহমেদ
সমন্বয়ক (প্রোগ্রাম), কর্মজীবী নারী
যোগাযোগ: ০১৭১২৪৭৯৫০১
KarmojibiNari: 159/A, Regent parbata Grand, Shusona, Apartment -102 & 104, Senpara, Parbata, Mirpur, Dhaka.
Apr 29, 2024 | News and Events
On the 33rd anniversary of Karmojibi Nari’s (KN), we would like to extend sincere gratitude and share our happiness with you!
Together, let us celebrate this achievement and recommit to empowering women in the workforce. On the eve of International Workers’ Day, let’s honor the contributions of workers worldwide and continue striving for fair labor practices and equality for all.
Apr 2, 2024 | Press Release
আজ ২ এপ্রিল ২০২৪ মঙ্গলবার, সকাল ১১ টায় বেসরকারি উন্নয়ন সংগঠন কর্মজীবী নারী মিরপুর-11 তে বিসিসিপি এর হল রুমে জাতীয় ও স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দের সাথে এক কর্মশালার আয়োজন করে। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করবেন কর্মজীবী নারীর সহ–সভাপতি উম্মে হাসান ঝলমল।
কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাকিউন নাহার, সাবেক অতিরিক্ত সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, নইমুল আহসান জুয়েল, যুগ্ম সমন্বয়ক জি–স্কপ ও সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ, আব্দুল ওয়াহেদ, কার্যকরী সভাপতি, জাতীয় শ্রমিক জোট, সিরাজুল ইসলাম রনি, সভাপতি, বাংলাদেশ জাতীয় গামেন্টস শ্রমিক কর্মচারী লীগ, খালেকুজ্জামান লিপন, সহ–সভাপতি, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, আসাদুজ্জামান রুমন, এডভাইজারজিআইজেড।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কর্মজীবী নারী’র অতিরিক্ত নির্বাহী পরিচালক, সানজিদা সুলতানা ও টিএসএসএসআর এর প্রতিনিধি সৈয়দ সাদিয়া হাসান। মুল বিষয় বস্তুর উপরে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন জেহিন মাহমুদ ও রিনা আমিনা। কর্মশালাটি পরিচালনা করেন কর্মজীবী নারী’র সমন্বয়ক রাজীব আহমেদ। কর্মশালায় আরো উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন ১৪ টি সেক্টরাল ফেডারেশন এর নেতৃবৃন্দ।
সাকিউন নাহার তার বক্তব্যে বলেন, ২০২০ সালে বিশ্বব্যাপী করোনা মহামারীকালীন সময়ে, ইউরোপিয়ান ইউনিয়ন ও জার্মান সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশ সরকার রপ্তানী মুখী শিল্প কারখানার কর্মহীন ও দুঃস্থ শ্রমিকদের জন্য একটি সামাজিক সুরক্ষা কার্যক্রম চালু করে।
একই সাথের প্তানীমুখী শিল্পের কর্মহীন হয়ে পড়া ও দুঃস্থ শ্রমিকদের সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় সরকার প্রাথমিক ভাবে রপ্তানীমুখীতৈ রিপোশাক এবং জুতা ও চামড়াজাত পণ্যশিল্পের ৪টি মালিক সংগঠনের আওতাভুক্ত কারখানার শ্রমিকদের শর্তপূরণ ও যাচাই সাপেক্ষে নির্দিষ্ট পরিমান আর্থিক সহায়তা প্রদান করছে।এই কর্মসূচীতে আমরা ৮টাসেক্টরের সাথে কাজ করি।যাদের জন্য প্রোগ্রাম তাদের জানানোর চেষ্টা করছি কর্মজীবী নারীর এর সাথে মিলে।এই কার্যক্রম সফল করতে আপনাদের সহযোগিতা ও পরামর্শ চাই।
আসাদুজ্জামান রুমন বলেন, বলেন, শ্রম অধিদপ্তরের ৫২ টা অফিস আছে সারা দেশে। সেখানে গেলেই রেজিষ্ট্রেশন করতে পারবেন শ্রমিকরা। ঢাকায় আসতে হবে না। স্থানীয় অধিদপ্তরে গেলেই হবে। ভেরিফিকেশনে– শ্রমিক নির্দিষ্ট কারখানায় কাজ করেছেকিনা সেই বিষয় নিশ্চিত করতে চাই। কাজের ট্রান্সপারেন্সিটা রাখতে চাই।
সৈয়দ সাদিয়া হাসান বলেন, আমরা BGMEA এর কাছে কর্মহীন শ্রমিকদের লিস্ট পাঠিয়েছি, একটু সময় নিলেও কোনো লিস্ট ফিরিয়ে দেয়নি তারা। সেই লিস্ট থেকে অনেকেই সহায়তা পেয়েছেন– আবার কেউ কেউ পায়নি।
শ্রমিক নেতারা বলেন, ৪ বছর ধরে শুনি টাকা পাবে, কিন্তু পাচ্ছে কোথায়? আয়োজন মনে হয় বিশাল, কিন্তুশেষেকিছুইহয়না।শ্রমিক অন্যায় না করলে ও চাকরীর থেকে রিজাইন নিতে বাধ্য করে কারখানার মালিক।শতকরা ৯০জন শ্রমিক ভুক্তে ভোগী। শ্রমিকরা ভাসমান ভাবে শ্রম এলাকায় বসবাস করেন।সেক্ষেত্রে কর্মহীন শ্রমিক পাওয়া কঠিন। করণ কাজ নাথাকলে শ্রমিকরা গ্রামে চলে যায়।
শ্রমিক নেতারা আরো বলেন, করোনার সময় ছাড়াও এখনো শ্রমিক ছাটাই হচ্ছে, অনেকে অসুস্থ হয়ে চাকরীচুত্য হচ্ছে। তাদের ফেডারেশনের মাধ্যমে রেজিঃ করতে পারলে ভালো হয়। কিন্তু আমরা রেজিষ্ট্রেশন করার সহজ উপায় পাইনি। কর্মহীন শ্রমীক গ্রামে চলে গেছে, তাহলে সে কিভাবে রেজিঃ করতে পারবে–এ কি সম্ভব! BBGMEA & BKMEA ই লাথি মেরে বের করে দিছে, তারা কিভাবে সাহায্য করবে শ্রমিকদরে। ট্রেড ইউনিয়ন শ্রমিকের চাদায় চলে। এখানে যে সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হলো তা সব সময়ই শুনি, তবে সমস্যা গুলো EU & giz এর উদ্যোগে কিছুটা সহজ সমাধানের উপায় আছে বলে মনে হচ্ছে। ট্রেড ইউনিয়নকে সুযোগ দেন, শ্রমিকদের খোঁজ করা, প্রচারপ্রচারনাকরারজন্য।
বার্তা প্রেরক
রাজীব আহমেদ
সমন্বয়ক, (প্রোগ্রাম) কর্মজীবী নারী
যোগাযোগ: 01726291664 | PDF
KarmojibiNari: 159/A, Regent parbata Grand, Shusona, Apartment -102 & 104, Senpara, Parbata, Mirpur, Dhaka.
Apr 1, 2024 | Pre Press Release
বরাবর,
বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ এসাইনমেন্ট অফিসার
কর্মজীবী নারীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানবেন!
কর্মজীবী নারী আগামী ২ এপ্রিল ২০২৪ রোজ মঙ্গলবার, সকাল (১০.৩০ টা থেকে দুপুর ১ টা) বিসিসিপি, বাডি নং: ০৮, রোড: ০৩, বোক–এ, সেকশন–১১, মিরপুর, ঢাকা ১২১৬ জাতীয় ও স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দের সাথে রপ্তানীমুখী শিল্পের কর্মহীন ও দুঃস্থ শ্রমিকদের জন্য সামাজিক সহায়তা কার্যক্রম বিষয়ক কর্মশালার আয়োজন করেছে। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করবেন কর্মজীবী নারীর সহ-সভাপতি উম্মে হাসান ঝলমল।
উপস্থিত থাকবেন এবং বক্তব্য প্রদান করবেন স্কপ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের প্রতিনিধি।
অনুগ্রহপূর্বক উক্ত আয়োজনে আপনার বহুল প্রচারিত জাতীয় দৈনিক / দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল / বার্তা সংস্থার পক্ষ থেকে একজন প্রতিবেদক ও একজন চিত্র সাংবাদিক / ক্যামেরা ক্রু পাঠানোর অনুরোধ করছি।
বার্তা প্রেরক
রাজীব আহমেদ
সমন্বয়ক, (প্রোগ্রাম) কর্মজীবী নারী | PDF
যোগাযোগ: 01726291664